২৪ ঘন্টা নিউজ
বুধবার ৫ জানুয়ারি ২০২২ www.24ghonta.news২২ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

মা-বাবা হলেন তিশা-ফারুকী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ । ১১:১৬ রাত

নতুন বছরের শুরুতে তারকা দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকীর কোলজুড়ে কন্যাসন্তান এসেছে।

বুধবার রাত ৮টা ২৭ মিনিটে ঢাকার এক হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়েছে বলে তিশার ফেইসবুক পেইজে জানানো হয়েছে।

মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন; মা ও বাবার নামের সঙ্গে মিলিয়ে কন্যার নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে এক ফেইসবুক পোস্টে ফারুকী জানিয়েছেলেন, শিগগিরই তাদের ঘরে নতুন অতিথি আসছে।

২০১০ সালে ১৬ জুলাই সংসার জীবন শুরু করেন তারা।

‘টেলিভিশন’, ‘ডুব’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন এ তারকা জুটি।

গত বছরে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’; সিরিজটির প্রযোজনা করেছেন তিশা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন