২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৬ জানুয়ারি ২০২২ www.24ghonta.news২৩ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ । ১১:০৪ সকাল

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আরও ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক শূন্য ২ শতাংশ। এর আগে গত ১৪ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১২টি ল্যাবে ১ হাজার ৭৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৪৮ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৫ জনের মধ্যে দুই জন আনোয়ারা, একজন রাঙ্গুনিয়া ও দুইজন মিরসরাই উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২ জন, অ্যান্টিজেন টেস্টে ৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৭ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৮২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৪৩০ জন। বাকি ২৮ হাজার ৩৯২ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন