২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৬ জানুয়ারি ২০২২ www.24ghonta.news২৩ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত, আহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ । ১২:০৯ দুপুর

সীতাকুণ্ডে মোটর সাইকেল-লরী সংঘর্ষে কামরুল হাসান (১৬) নামের এক তরুন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো দুইজন। বুধবার রাত সাড়ে ১১ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটস্থ ইসলামী বিশ্ববিদ্যালয় গেইটের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল বার আউলিয়াস্থ ফুলতলা মলইপাড়া গ্রামের বাদশা আলমের বাড়ীর রুহুল আমিনের পুত্র। আহত জাহেদ (২২) একই গ্রামের মৃত বদিউল আলম বাড়ীর নুরুল আলমের পুত্র এবং সজিব মৃত মুনসুর চৌকিদার বাড়ীর নুরুল আলমের পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, তিন মোটর সাইকেল আরোহী রাতে হোটেলে নাস্তা করার জন্যে যাওয়ার পথে একটি লরীর সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়।

এতে তিনজনই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করলে ডাক্তার কামরুলকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে একজনের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত দুইজন চিকিৎসাধীন আছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন