২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৬ জানুয়ারি ২০২২ www.24ghonta.news২৩ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

রাজধানীর বাংলামোটরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ । ১:০০ দুপুর

রাজধানীর বাংলামোটরের রাহাত টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘১১ তলা ভবনের ৮ তলায় আগুন লাগে। কেন এবং কীভাবে আগুন লেগেছে, তা এখনও বিস্তারিত জানা যায়নি। ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করছে সেখানে।’

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন রাশেদ বিন খালিদ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন