সীতাকুণ্ড উপজেলার দারোগাহাট এলাকা থেকে ৩৭ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করেছে র্যাব-৭। আটক দুই নারী হলেন-টেকনাফের সাবরাং আদর্শগ্রাম আশ্রয়ন প্রকল্পস্থ মনোরঞ্জনধরের স্ত্রী ভারতী ধর (৩৫) ও কক্সবাজারের রামুর চা বাগানের নিমাই ধরের স্ত্রী পট রাণী ধর (৪০)।
বৃহস্পতিবার র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে মাদকের একটি চালান চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছে। এমন গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র্যাব-৭ এর একটি টিম সীতাকুণ্ডের বড় দারোগার হাট এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশীকালে ঢাকাগামী একটি মাইক্রোস থামিয়ে তল্লাশীকালে দুই নারী যাত্রী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে আটক করে।
পরে দেহ তল্লাশী করে তাদের শরীরের বিভিন্ন গোপন অঙ্গে লুকিয়ে রাখা ৩৭ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ১১লক্ষ টাকা বলে জানান র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
মাদকসহ আটককৃদের সীতাকুণ্ড হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ । ৩:১৪ বিকাল