২৪ ঘন্টা নিউজ
শনিবার ৮ জানুয়ারি ২০২২ www.24ghonta.news২৫ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ৫ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

দৌলতপুরে সড়কে ঝড়ে গেল শিক্ষার্থীর প্রাণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ । ৫:৪৬ সন্ধ্যা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দকী মাহিন (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুরের আশরাফ উলুম মাদ্রাসার সামনে রাস্তা পার হতে গিয়ে ডাম্পার ট্রাকের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।

নিহত মাহিন আনোয়ারা উপজেলার গোয়ালিয়া এলাকার মো. ছবুরের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

তিনি বলেন, শনিবার সকালে রাস্তা পার হওয়ার সময় ডাম্পার ট্রাকের চাপায় মাহিন নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ডাম্পার গাড়ি ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানালেন ওসি।

২৪ ঘন্টা-রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন