২৪ ঘন্টা নিউজ
সোমবার ১০ জানুয়ারি ২০২২ www.24ghonta.news২৭ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ৭ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে করোনা টিকা পেল ৪ হাজার শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ । ৯:১০ রাত

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে করোনা ভাইরাসের টিকা পেয়েছেন ৪ হাজার ২৮৮ জন শিক্ষার্থী।

সোমবার (১০ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বর ও গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, সোমবার ১২ থেকে ১৭ বছর বয়সী ৪ হাজার ২৮৮ জন শিক্ষার্থীকে ফাইজারের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। মঙ্গলবার আরো সাড়ে ৪হাজার শিক্ষার্থী এ টিকা পাবে।

আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলমান এ কার্যক্রমে উপজেলার ২৩ হাজার শিক্ষার্থী টিকার আওতায় আসবে বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন