২৪ ঘন্টা নিউজ
সোমবার ১০ জানুয়ারি ২০২২ www.24ghonta.news২৭ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ৭ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে বহুতল ভবনের সিঁড়ি ভাঙলেন প্রশাসন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ । ৯:১৪ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারি জায়গায় বহুতল ভবনের পাকা সিঁড়ি স্থাপন করায় তা ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের গোমদন্ডী ফুলতল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।

সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার বলেন, সরকারি জায়গায় বহুতল ভবনের পাকা সিঁড়ি নির্মাণ করায় তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আমিন সিটি সেন্টার নামীয় বহুতল ভবনের মালিক মো. আরশাদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন