২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১১ জানুয়ারি ২০২২ www.24ghonta.news২৮ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ৮ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২ । ১১:১৭ সকাল

চট্টগ্রামের ষোলশহরের বায়েজিদ থানাধীন এলাকায় একটি পোশাক করাখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১২টি গাড়ি দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. আনিসুর রহমান। তিনি বলেন, টেকনিক্যাল মোড়ের একটু আগে আনোয়ারা গার্মেন্টস নামের একটি কারখানায় আগুন লাগে। আমাদের তিনটি ইউনিটের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন