২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১১ জানুয়ারি ২০২২ www.24ghonta.news২৮ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ৮ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

ক্রোম ব্রাউজার ব্যবহারে সতর্ক করল গুগল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২ । ১২:১৪ দুপুর

ক্রোম ব্রাউজারে গত বছর ব্যবহারকারী বেশি থাকায় সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছিল এটি। ফলে বেশ কয়েকবার সাইবার হামলার ঘটনাও ঘটেছে।

তাই নতুন বছরে সাইবার হামলার আশঙ্কা থেকেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের সতর্ক করল গুগল। আর সমাধানে ব্রাউজারটির নতুন সংস্করণ ‘ক্রোম ৯৭’ উন্মুক্তও করা হয়েছে।

বর্তমানে বিশ্বে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি।

এরই মধ্যে ব্রাউজারটিতে ৩৭টি নিরাপত্তা দুর্বলতার সন্ধান মিলেছে, যার মধ্যে ১০টি ব্যবহারকারীদের জন্য হুমকির কারণ হতে পারে বলেও জানিয়েছে কতৃপক্ষ।

ব্রাউজারটির নতুন সংস্করণ বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। তাই নিরাপদ থাকতে সংস্করণটি দ্রুত ডাউনলোড করার অনুরোধ জানিয়েছে গুগল।

যদিও নতুন সংস্করণটি নিয়ে অভিযোগ করেছেন অনেক আইফোন ব্যবহারকারী। তাদের দাবি, নতুন সংস্করণের ক্রোম ব্রাউজারটি চালুর কয়েক সেকেন্ডের মধ্যেই হ্যাং হয়ে যায়। বারবার রিস্টার্ট করেও সমস্যা থেকে মুক্তি মিলছে না। সমস্যা সমাধানে ব্রাউজারের ক্যাশ মেমোরি নিয়মিত পরিষ্কার করতে হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন