২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৩ জানুয়ারি ২০২২ www.24ghonta.news৩০ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৬০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ । ১১:০২ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এইদিন কারও মৃত্যু হয় নি। শনাক্তের হার ১০ দশমিক ২৬ শতাংশ।

১৩ জানুয়ারি, বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করে ২৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২৬ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩৪ জনের মধ্যে লোহাগাড়ায় ৩, আনোয়ারায় ৪, চন্দনাইশে ৩, পটিয়া ১, রাঙ্গুনিয়ায় ২, রাউজানে ৬, হাটহাজারীতে ৮, সীতাকুণ্ডে ৩, সন্দ্বীপে ২ ও মিরসরাই উপজেলার ২ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৯ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১০ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৪৪ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৮ জন ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৮৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৫ হাজার ৩৫১ জন। বাকি ২৮ হাজার ৫৪১ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন