২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২১ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপ জয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ । ৯:৩৩ সকাল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। এনিয়ে চারবার বিশ্বসেরার এই মুকুট জিতল ব্রাজিলের কিশোর ফুটবলাররা। চরম নাটকীয়তায় সম্পূর্ণ ম্যাচে মেক্সিকোকে হারিয়ে ১৬ বছর পর ব্রাজিল আবারো এই শিরোপার ছোঁয়া পেলো।

রোববার (১৭ নভেম্বর) পেলে-নেইমারদের উত্তরসূরীরা চতুর্থবারের মতো শিরোপার স্বাদ নিল।

ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দলই। আক্রমণ-পাল্টা আমক্রণেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ম্যাচের ৬৬তম মিনিটে মেক্সিকো লিড নেয়। ৮৩তম মিনিটে কায়ো জার্জের পেনাল্টি থেকে গোলে সমতায় ফিরে ব্রাজিলীয় তরুণরা। অতিরিক্ত সময়ের ৩ মিনিটে জয়সূচক গোল করে দলকে আনন্দে ভাসান লাজারো।

এই আসরে ৭ ম্যাচে ৬ গোল করে গোল্ডেন বুট জিতলেন নেদারল্যান্ডের সর্ন্ট হানসেন এবং গোল্ডেন গ্লাভস জিতলেন ব্রাজিলের গোলরক্ষক ম্যাথুয়েজ ডোনেল্লি টুর্নামেন্টের সেরা প্লেয়ার হলেন চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্যাব্রিয়েল ভেরন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন