২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৪ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১১ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে ২৯৬ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ । ১১:৫৮ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯৬ জনের দেহে। করোনা শনাক্তের হার ১৪.৫২ শতাংশ।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ চার হাজার ১৮৮ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩৫ জনে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষায় ২৯৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ২৬৩ জন নগরের ও ৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৫২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৪৫ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে চারজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১২ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে নয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন