২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৪ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১১ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

কম বয়সেই পাকছে চুল, এই তেলেই জাদুকরি সমাধান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ । ১২:৪৯ দুপুর

কম বয়সে অনেকেরই চুল পাকতে শুরু করে। এমনকি ১৫-২০ বছর বয়সেও কারও কারও চুল পেকে যেতে দেখা যায়। অনেকেই মনে করেন অনিয়ন্ত্রিত জীবনযাপন ও মানসিক চাপই এর পেছনে দায়ী। আধুনিক সমাজ ব্যবস্থায় কাজের ধরন বদলেছে। তাই মনের ওপর চাপও বাড়ছে। ফলে অনেকেরই কম বয়সে চুল পাকতে দেখা যাচ্ছে। তবে কিছুটা যত্ন নিলে এই সমস্যা অনেকটাই এড়িয়ে যাওয়া সম্ভব।

তিন ধরনের তেল কম বয়সে চুলপাকা এড়াতে সাহায্য করে

নারকেল তেল

চুলের জন্য নারকেল তেল বরাবরই সেরা। চুলপাকা ঠেকাতেও এই তেলের অবদান অসামান্য। শুকনো কারি পাতা গুঁড়া করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ভালোভাবে লাগাতে হবে। কমপক্ষে আধাঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। মাঝেমধ্যে এই প্যাকটি ব্যবহার করলে জাদুকরী উপকার পাবেন।

অলিভ অয়েল

আজকাল ত্বকের পাশাপাশি রান্নায়ও অলিভ অয়েলের ব্যবহার বাড়ছে। চুলের জন্যও এই তেল দারুণ উপকারী। এরজন্য ঝিঙে ছোট ছোট করে কেটে অলিভ অয়েলে তিনদিন ভিজিয়ে রাখতে হবে। এরপর মিশ্রণটি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এতে তেলটি কিছুটা কালচেভাব নেবে। এই তেল সপ্তাহে দু’বার চুলে লাগালে নিজের পরিবর্তনে নিজেই অবাক হবেন।

সরিষার তেল

সরিষার তেল কিছুটা ভারী বলে অনেকেই চুলে লাগাতে চান না। কিন্তু এই তেলে রয়েছে নানা ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট, যা চুলের পুষ্টি যোগাতে খুবই কার্যকর। তাই মাঝেমধ্যে সরিষার তেল চুলে দেওয়া উচিত।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন