২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৪ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১১ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

আনোয়ারায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আনোয়ারা, বাসের ধাক্কায়, মোটরসাইকেল আরোহী
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ । ৪:০৪ বিকাল

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারা সড়কে যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আনোয়ারাস্থ লাবিবা কমিউনিটি সেন্টারের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম আব্দুর রহমান। পেশায় তিনি একজন মেকানিক। তিনি বাঁশখালী উপজেলার পূর্ব পুঁইছড়ি গ্রামের ব্যবসায়ী মো. আব্দুল করিমের ছেলে।

মারা যাওয়ার আগ পর্যন্ত সে চট্টগ্রামের ইপিজেড এলাকায় ইউনিভার্সেল জিনস নামের একটি পোশাক কারখানার মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম শিকদার জানান, আব্দুর রহমান আজ শুক্রবার বন্ধের দিনে মোটরসাইকেলে করে শহর থেকে নিজ গ্রাম বাঁশখালীতে যাচ্ছিলেন।

মোটরসাইকেলটি আনোয়ারা-বাঁশখালী সড়কের লাবিবা ক্লাবের সামনে পৌছালে একই দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস পেছন থেকে ধাক্কা দেন।

এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করার তথ্য জানান পুলিশ।

২৪ ঘন্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন