২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৫ জানুয়ারি ২০২২ www.24ghonta.news২ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

বঙ্গোপসাগরে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যু আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ । ১১:৪৭ সকাল

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। এরা সকলেই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কক্সবাজার র‌্যাব-১৫’র সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল দস্যু এমন সংবাদের প্রেক্ষিতে ছদ্মবেশে র‌্যাবের একটি দল সাগরে অভিযানে যায়। এসময় একটি ট্রলার থেকে এসব অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন