২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১৩ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ২৯ মুহাররম ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ । ৯:২২ সকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালন করেছে সীতাকুণ্ড উপজেলা ১০ নং সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগ। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলার পাকারাস্তার মাথা আফতাব অটো মোবাইলস এর সামনে কেক কাটার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন।

সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছৈয়দ শামছ মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজান।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক শায়েস্তা খান। বক্তব্য রাখেন ১০ নং ছলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ, ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী গোলাম মহিউদ্দীন।

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক ওয়াহিদুল আলম নান্টু, উপজেলা যুবলীগের সহ সভাপতি এস এম আল নোমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমাম এবং সা:সম্পাদক আরজু, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম জিকু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য অভি,নাহিদ, ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন প্রমুখ।

২৪ ঘন্টা/আরএস..

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন