২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৬ জানুয়ারি ২০২২ www.24ghonta.news৩ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

‘দেশে কেউ গৃহহীন থাকবে না, সবাইকে বাড়ি করে দেওয়া হবে’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ । ১:৫৪ দুপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে আর কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না, সবাইকে বাড়ি করে দেওয়া হবে।’

আজ রোববার রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্সের উদ্‌বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের আমলেই মঙ্গা থেকে মুক্তি পেয়েছে উত্তরবঙ্গের মানুষ। কোনো সরকারই তাদের উন্নয়নে কাজ করেনি। আওয়ামী লীগ সরকারের এলেই তাদের উন্নয়ন হয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশে যাতে কোনো গৃহহীন বা ভূমিহীন মানুষ না থাকে, সেজন্য তাদের খুঁজে বের করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জমি কিনে গৃহহীন, ভূমিহীনদের বাড়ি করে দেওয়া হবে। গ্রামকে আধুনিক সুবিধার আওতায় আনা হবে।’

শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শীতার্তদের সহায়তার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন