২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৬ জানুয়ারি ২০২২ www.24ghonta.news৩ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

পাঁচ হাজার ছাড়াল করোনা শনাক্ত, মৃত্যু ৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ । ৫:৫৩ সন্ধ্যা

দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১৪৪ জনে। নতুন করে আরও পাঁচ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯৩ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন করোনা থেকে সুস্থ হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫৪টি ল্যাবে ২৯ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৯ হাজার ৬৪২টি। করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

মৃতদের মধ্যে পুরুষ পাঁচজন আর নারী তিনজন। এদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের দুজন, ৬১ থেকে ৭০ বছরের তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন।

আজ মৃতদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে তিনজন ও সিলেট বিভাগে একজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ছয়জন এবং বেরসরকারি হাসপাতালে দুজন মারা যান।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তার ঠিক ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন