২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৮ জানুয়ারি ২০২২ www.24ghonta.news৫ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

লোহাগাড়ায় বনবিভাগ থেকে সাড়ে ২৬ লাখ টাকার চেক পেলেন ৪৬ উপকারভোগী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ । ১২:৪৬ রাত

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জের আওতাধীন ৪৬ জন উপকারভোগীদের মাঝে ২৬ লাখ ৩৬ হাজার ৯০১ টাকার চেক বিতরণ করা হয়েছে। ১৬ জানুয়ারী (রবিবার) পদুয়া বন রেঞ্জ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে এ চেক বিতরণ করা হয়।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মো : সফিকুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক এটিএম আজহারুল ইসলাম, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, বনবিট কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, রাহুল মুনতাসির ও কলাউজান ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ প্রমুখ।সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জীবন বাঁচাতে বৃক্ষ রোপন ও বনায়ন খুবই জরুরী। দেশের ভবিষ্যত প্রজন্ম রক্ষা করতে এবং জলবায়ু পরিবর্তনে বৃক্ষ রোপনে সকলকে এগিয়ে আসতে হবে। তাই বন বিভাগের সামাজিক বনায়ন আর্থসামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন