২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৮ জানুয়ারি ২০২২ www.24ghonta.news৫ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

ফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে ২৯টি সেল্টার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ । ১১:০৩ সকাল

সপ্তাহ পার হতে না হতেই রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ২৯টি সেল্টার।

সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে ক্যাম্প-৫ এর মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

এই তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোঃ নাইমুল হক। তার তথ্য মতে, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২ তে আগুন লাগার ঘটনা ঘটে। উক্ত আগুনে সাব ব্লক-বি/৩ এর ২৫ টি এবং ডি/২ এর ০৪ টি সেল্টার সম্পূর্ণ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ যানা যায়নি। তবে ক্যাম্পে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ২২ মার্চ রাতে উখিয়ার ৮ ও ৯ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু বসতবাড়ি পুড়ে যায়। এতে নিহত হয় ১৫ রোহিঙ্গা। এরপর এ বছরের ২ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডে বালুখালী ২০নং ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতাল ও পাশের কয়েকটি বসতি পুড়ে যায়।

সর্বশেষ ৯ জানুয়ারি বিকালে উখিয়ার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬শ’ শেড পুড়ে ছাই হয়ে যায়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন