সীতাকুণ্ডে সাগর থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগরে জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি দেখে স্থানীয় জেলেরা ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিনকে জানালে তিনি বিষয়টি থানাকে অবহিত করেন। এরপর সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সাগরে ভাসমান অবস্থা থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) সুমন বনিক ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ আই এম তৌহিদুল করিম, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। দেখে ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগের। তাৎক্ষনিক লাশের কোন পরিচয় পাওয়া যায়নি এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে প্রেরণ করা হবে বলে জানায় সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বনিক।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ । ৪:১১ বিকাল