২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৮ জানুয়ারি ২০২২ www.24ghonta.news৫ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

বিচার কার্য আবারো ভার্চুয়ালি হবে : প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ । ৭:৫৩ রাত

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারো ভার্চুয়ালি সব বিচার কাজ হবে বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বসার পর তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, চারিদিকে যেভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে।

তিনি বলেন, হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। আক্রান্ত সুপ্রিম কোর্টের অনেক স্টাফ। এমন পরিস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে। সেই সাথে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত- এমন অবস্থায় কোর্ট চালানো কঠিন হয়ে পড়বে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন