২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৯ জানুয়ারি ২০২২ www.24ghonta.news৬ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১৬ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ । ১২:৫৪ দুপুর

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ আবেদন জানিয়েছেন।

তিনি বলেন, ‘সম্প্রতি দেশজুড়ে করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় অভিভাবকরা উদ্বিগ্ন। তাই সংক্রমণ রোধ ও শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ৩০ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আবেদন জানিয়েছি।’

এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করছে কোর্ট প্রশাসন।

এছাড়াও সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারসহ বেশি কিছু নির্দেশনা জারি করেছে সরকার।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন