২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৯ জানুয়ারি ২০২২ www.24ghonta.news৬ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১৬ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

ঠাণ্ডামাথায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ । ১২:৫৮ দুপুর

রাজবাড়ীর পাংশায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী লিপি খাতুনকে জবাই করেছে হত্যা করেছে তার স্বামী। নতুন কাপড় পরিয়ে স্ত্রীকে নিয়ে বেড়ানোর পর ঠাণ্ডামাথায় হত্যাকাণ্ড চালায় স্বামী রুবেল। এ ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউপির বুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল সরকার একই এলাকার অকুল সরকারের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, ভোরে স্ত্রী লিপি খাতুন ও স্বামী রুবেল সরকার নতুন জামাকাপড় পড়ে বাইরে ঘুরতে যায়। পরে সকাল আটটার দিকে বাড়িতে ফিরে ঘরে ঢুকে রুবেল ধারালো দা দিয়ে জবাই করে হত্যা করে তার স্ত্রীকে।

পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে।

সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা জানায়, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন