বাংলাদেশের প্রথম সংবাদপত্র, পাঠকপ্রিয় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এর রোগমুক্তি কামনায় দোয়া মহফিলের আয়োজন করেছে রাউজান প্রেস ক্লাব। ১৯ জজানুয়ারি বুধবার উপজেলা পরিষদ জামে মসজিদে বাদে আছর এই দোয়া মাহফিলে অংশগ্রহন করেন সমবেত মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মসজিদের খতিব মাওলানা এম এ মতিনের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, পৌর কাউন্সিলর জানে আলম জনি, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খান, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম রমজান আলী, অর্থ সম্পাদক
হাবিবুর রহমান, সদস্য সাজ্জাদ হোসেন, আরাফাত হোসেন। মুনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম.বেলাল উদ্দিন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ । ৬:৩৮ সন্ধ্যা