২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ জানুয়ারি ২০২২ www.24ghonta.news৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১৭ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৯৩০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ । ১০:৪৭ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করে ৯৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩০ দশমিক ৪৬ শতাংশ।এদিন করোনায় একজন মৃত্যুবরণ করেছে।

২০ জানুয়ারি, বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৭৫৭ জন মহানগর এলাকার ও ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৭৬ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৯ হাজার ২৪ জন এবং উপজেলায় ২৯ হাজার ৩৫২ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪২ জনের মধ্যে ৭২৮ জন মহানগর এবং ৬১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন