২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ জানুয়ারি ২০২২ www.24ghonta.news৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১৭ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

চট্টগ্রামের ৮ জনের শরীরে ওমিক্রনের বিষ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ । ৯:৫১ রাত

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের অস্তিত্ব মিলেছে চট্টগ্রামের ৮ জনের শরীরে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের তথ্য জানিয়েছে।

এর আগে ঢাকা ও যশোরে ওমিক্রন শনাক্ত হয়। এবার চট্টগ্রামেও ওমিক্রনে আক্রান্তের তথ্য জানিয়েছে আইসিডিডিআরবি। এ নিয়ে এখন পর্যন্ত ৭১ জনের নমুনায় ওমিক্রন পাওয়া গেল।

এর মধ্যে ৮ জনের তথ্য জানিয়েছে বিএসএমএমইউ। তাদের নমুনা গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে সংগ্রহ করা হয়। শনাক্তদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী।

২৪ ঘন্টা/প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন