২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২১ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

শ্রীবরদীতে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ । ৩:৪৬ বিকাল

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে উকিল মিয়া ও খোকন মিয়া নামে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছে।

রোববার রাতে সীমান্ত পিলার ১০৯২ সংলগ্ন জিরো পয়েন্টের মারাংপাড়া সেতুতে এই ঘটনা ঘটে। নিহত উকিল মিয়া সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল গ্রামের বঙ্গ সুরুজ মিয়ার ছেলে ও খোকন মিয়া মাটিফাটা এলাকার আজিজুল মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, উকিল মিয়া সংঘবদ্ধ ভারতীয় গরু চোরা কারবারিদের সাথে রাতে ভারতে অবৈধভাবে প্রবেশ করলে ভারতীয় সীমান্ত ফোর্স (বিএসএফ) গুলি ছুড়লে উকিল মিয়া ও খোকন মিয়া গুলিবিদ্ধ হয়।

পরে চোরাকারবারি দলের অন্যান্য সদস্যরা তাদের রাবার বাগান পানবাড়ি এলাকায় ফেলে পালিয়ে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়।

পরে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আব্দুল হাই ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে এই বিষয়টিকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবি এই ঘটনার প্রতিবাদ জানান।

বিজিবির ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক শহিদুর রহমান ও ২৬ বিএসএফের অধিনায়ক বিশাল রানে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন