২৪ ঘন্টা নিউজ
শনিবার ২২ জানুয়ারি ২০২২ www.24ghonta.news৯ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে আরও ৭০৪ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ । ৯:৪৪ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৩১ জন এবং উপজেলা পর্যায়ে ১৭৩। একই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ২৪২৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭০৪ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১০ হাজার ৯৭ জন। এর মধ্যে নগরে ৮০ হাজার ৩৬২ জন এবং উপজেলা পর্যায়ে ২৯ হাজার ৭৩৫ জন।

তিনি বলেন, বিআইটিআইডিতে ৪১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১২১ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৪২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৮৫২ জনের নমুনা পরীক্ষা করে ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ২৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, আরটিএল, ইপিক হেলথ কেয়ার, ল্যাব এইড, মেট্রোপলিটন হাসপাতাল এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৩ জন, সাতকানিয়ায় ৬ জন, বাঁশখালী ২ জন, আনোয়ারা ২৭ জন, চন্দনাইশ ৮ জন, পটিয়া ৬ জন, বোয়ালখালী ৭ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ১৬ জন, রাউজান ২৩ জন, ফটিকছড়ি ২৮ জন, হাটহাজারী ৩৪ জন, সীতাকুণ্ড ১ জন, মিরসরাই ১০ জন এবং সন্দ্বীপে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৪৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৮ এবং উপজেলায় ৬১৫ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন