২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২১ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

সৃজিত-মিথিলার বিয়ে ২২ ফেব্রুয়ারি!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ । ২:১২ দুপুর

বিয়ে করতে চলেছেন ঢাকার মডেল-অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ও কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। ‘জাতিস্মর’ নির্মাতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া সোমবার দুপুরে খবরটি প্রকাশ করে।

সেখানে বলা হয়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৃজিত-মিথিলা।

দুই দেশের দুই তারকাকে নিয়ে কয়েক মাস ধরে গুজব শোনা যাচ্ছে। যদিও তারা প্রেমের কথা অস্বীকার করে পরস্পরকে ‘ভালো বন্ধু’ বলছেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। যদিও সৃজিত বলছেন, মিথিলার পরিবারের সঙ্গে তার পরিচয় বেশ আগের। তবে বিয়ে নিয়ে মন্তব্য জানাতে অস্বীকার করেন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, দুজনকে ঢাকা আর্মি স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ফোকফেস্টেও একসঙ্গে দেখা গেছে।

মূলত, ফুপাতো ভাই অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে সৃজিতের সঙ্গে মিথিলার দেখা হয়। ফেসবুকের মাধ্যমে সৃজিত এবং মিথিলার নিয়মিত যোগাযোগ চলতে থাকে। এরপর একাধিকবার কলকাতায় দেখা যায় মিথিলাকে। সৃজিতের জন্মদিনেও উপস্থিত ছিলেন।

চলতি মাসেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সৃজিতের সঙ্গে হাজির হন মিথিলা। তখন তারা শাহরুখ খান ও কলকাতার অনেক তারকাদের সঙ্গে ছবি তোলেন। সেই ছবি ভাইরাল হয় অনলাইনে।

কিছুদিন আগে সাবেক প্রেমিক নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমীর সঙ্গে তোলার মিথিলার কিছু ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ নিয়ে গায়ক-অভিনেতা তাহসানের সাবেক স্ত্রী পুলিশে অভিযোগ করেন। ওই সময় সৃজিত বলেন, অন্যের ছবি এভাবে ব্যবহার করা অন্যায়। মিথিলা যেভাবে পুরো ব্যাপারটা সামলাচ্ছে তাতে আমি গর্বিত।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন