২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২১ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

রাঙ্গামাটিতে জনসংহতি সমিতির দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ । ৭:৩২ রাত

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় জনসংহতি সমিতির দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। সন্তু লারমা গ্রুপের দু’পক্ষের মধ্যে এই গোলাগুলি হয় বলে জানা গেছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজস্থলীর বালুমুড়া মারমা পাড়ায় জনসংহতি সমিতির দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ওসি মো. মফজল আহাম্মদ খান জানিয়েছেন, তিনজন নিহত হওয়ার খবর আমরা নিশ্চিত হয়েছি।

তিনি জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর একটি টিম গেছে। আমরা থানা পুলিশের একটি টিমও রওয়ানা হয়েছি। ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় আমরা সেখানে পৌঁছাতে একটু সময় লাগবে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহতরা সবাই জেএসএসের রাজনীতির সঙ্গে জড়িত।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন