২৪ ঘন্টা নিউজ
শনিবার ২২ জানুয়ারি ২০২২ www.24ghonta.news৯ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ । ৬:১৩ সন্ধ্যা

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার ( ২১ জানুয়ারি) রাত ১২ টার দিকে আনোয়ারা -বাঁশখালী পিএবি সড়ক তৈলারদ্বীপ এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনার স্থানের মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।

নিহত আরমান কর্ণফুলী উপজেলা চরপাথরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়া মরহুম জরিপ আলীর বাড়ির লোকমান হায়দার ছেলে।নিহত আরমান হায়দার। চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী জানান, যাত্রীবাহী বাস (চট্টমেট্রো-জ ০৫-০২৯১) সাথে মোটরসাইকেল ( চট্টমেট্রো-ল ১৩-০৯৫৫) সাথে সংঘর্ষের ঘটনা স্থানের মোঃ আরমান হায়দার নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু ২ আহত হয়।স্থানীয়দের সহযোগিতায় আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পাঠানো হয়। বাঁশখালী থেকে ৩ বন্ধু বিয়ে অনুষ্ঠানে শেষে বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনার ঘটে।

আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, রাতে সরকার-হাট এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়। অপর দুই আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার হাসপাতালে পাঠায়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন