২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২১ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

রোহিঙ্গাদের এনআইডি,চট্টগ্রামে ইসির আরও এক কর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ । ৫:১৬ সন্ধ্যা

জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার অভিযোগে নাজিম উদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেফতারকৃত নাজিম চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের কর্মচারী। এ নিয়ে এনআইডি কেলেঙ্কারির ঘটনায় নির্বাচন কমিশনের ৪ কর্মচারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা ২টার দিকে জেলা নির্বাচন অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া।

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র জালিয়াতি সংক্রান্ত মামলায় আগে গ্রেফতার হওয়া নির্বাচন কমিশনের ৪ কর্মচারীর দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।আগামীকাল (মঙ্গলবার) তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন