২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৪ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১১ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ২১ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সাধারণ সভা ও মেজবান স্থগিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ । ২:৩১ দুপুর

সারা দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্থগিত করা হয়েছে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সাধারণ সভা ও মেজবান। সমিতির সাধারণ সভা (এজিএম)। করোনা পরিস্থতির উন্নতি হলে নতুন তারিখ ঘোষণা করা হবে।

২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) নগরীর রীমা কমিউনিটি সেন্টারে বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও মেজবান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে করোনা পরিস্থিতির কারণে সরকারি বিধি নিষেধ থাকায় আপাতত তা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন নাছির উদ্দিন মানিক। তিনি বলেন, ‘এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, এজিম আয়োজনের জন্য উপযুক্ত সময় নয়। তাই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।’ পরিস্থিতির উন্নতি হলে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন