২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৪ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১১ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ২১ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে গোয়াল ঘরে মিললো ২ হাজার লিটার মদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ । ৪:১৪ বিকাল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্টপুরা গ্রামের একটি গোয়াল ঘর থেকে ২ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করেছে থানা পুলিশ। এসময় দুই উপজাতিকে আটক করা হয়।

সেমবার (২৪ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গ্রামের সুব্রত চক্রবর্তীর গোয়াল ঘরে অভিযান চালায় পুলিশ।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কান্তি দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুব্রতের গোয়াল ঘরে অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তা ভর্তি এসব মদ পাওয়া যায়। এ সময় সেখান থেকে অন্যান্যরা পালিয়ে গেলেও রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড় খোলা জংগল মগপাড়ার অংক্যই মারমা ছেলে আদামং মারমা (৩৪) ও একই এলাকার চিংসানু মারমার ছেলে উলামং মারমাকে (৩৮) আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারেকুল ইসলাম এ অভিযানের নেতৃত্বে ছিলেন জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন