চট্টগ্রামের ৭ নং রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্যদের বিদায় সংবর্ধনা ও নব- নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য সদস্যাদের বরণ অনুষ্ঠিত হয়েছে।একই সঙ্গে পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করেন রাউজান সদর ইউনিয়ন পরিষদ।
রাউজান সদর ইউনিয়ন পরিষদের পুনরায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান বি.এম. জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম মাসুদুল আলমের সঞ্চালনায় বরণ ও বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখনে পরিষদের সচিব বাবলা বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাধন পালিত।
বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোজাফফর সালাম মবিন, আবদুল কাদের মুন্না, মোজাম্মেল হক, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাছের, ব্যাংকার মো. ইদ্রিস, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসহাক ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, ইউপি সদস্য ফজলুল কাদের, প্রবেশ বড়ুয়া, আবদুল নবী, শাহাবুদ্দিন, ফোরকান মেম্বার, জহির উদ্দিন, সাইফুল, দীলিপ কুমার দে, মোজাম্মেল হক, প্রভাত পাল কালু, এখতিয়ার উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্যদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। পরে পুনরায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও নবাগত ইউপি সদস্যদের ফুল বরণ করেন ইউপি সচিব বাবলা বড়ুয়া। বরণ ও বিদায় অনুষ্ঠান শেষে রাউজান সদর ইউনিয়ন পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এতে সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ । ৭:৫৯ রাত