২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৪ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২১ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী ছিলেন একজন নিভৃত সমাজসেবক ; রাউজানে সেন্ট্রাল বয়েজের স্মরণসভায় বক্তারা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ । ১১:০০ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : দি পূর্বকোণ লিমিটেড এর সাবেক চেয়ারম্যান ও সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাবেক উপদেষ্টা স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তারা বলেছেন, স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী ছিলেন একজন নিভৃত সমাজসেবক।

তিনি সমাজের মানুষের জন্য নীরবে অনেক কাজ করেছেন। সাংবাদিকতা জগতে তার বিস্তীর্ণ পথচলা রাউজানবাসীর জন্য গর্বের।

সোমবার (১৮ নভেম্বর) রাউজান মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, অর্থ সম্পাদক তারেক হাসান, মোহাম্মদ রিফাত, মিজানুর রহমান, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আরমান, ফরহানুল ইসলাম, তাজনবী ইমন, মিজানুর রহমান মুবিন, ইশতিয়াক কামাল রাকিব, মোহাম্মদ ফয়সাল, জোনাইত উল্লাহ তুষার, আবদুল্লাহ আল সাকিব।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন রাউজান কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ বোরহান উদ্দিন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন