২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৫ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১২ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ২২ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে মিনি বাসের ধাক্কায় ৩য় শ্রেণীর স্কুল শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ । ৪:৩৬ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় তিশা আক্তার (৮) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপর একটার সময় উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া পুরাতন পুলিশ ফাড়ির সামনে মহাসড়কে এঘটনা ঘটে। নিহত তিশা বাঁশবাড়িয়া হাজী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং একই ইউনিয়নের হাজি পাড়া গ্রামের মোঃ নুর নবীর কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিশা রাস্তা পার হওয়ার সময় একটি মিনিবাস তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি কাজী নাজমুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় একটা শিশু শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি। তাকে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন