২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৬ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১৩ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ২৩ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে এক দিনে শনাক্ত ১৪৫৫, মৃত্যু ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ । ১:৪৩ রাত

২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৫৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০৬০ জন এবং উপজেলা পর্যায়ে ৩৯৫ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ৩৪.১৩। একই সময়ে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ৪২৬৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪৫৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১৪ হাজার ৯১৫ জন। এর মধ্যে নগরে ৮৩ হাজার ৮৪০ জন এবং উপজেলা পর্যায়ে ৩১ হাজার ৭৫ জন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৭০৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২১৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৪৪০ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৬২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩২৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।  এপিক হেলথ কেয়ারে ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাব এইডে ৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।  এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১৯২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন কক্সবাজার মেডিকেল কলেজ এবং মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১৪ জন, সাতকানিয়ায় ২৩ জন, বাঁশখালী ২৯ জন, আনোয়ারা ৫৮ জন, চন্দনাইশ ৩ জন, পটিয়া ১৩ জন, বোয়ালখালী ২৫ জন, কর্ণফুলী ১ জন, রাঙ্গুনিয়া ৩৫ জন, রাউজান ৬৪ জন, ফটিকছড়ি ১৭ জন, হাটহাজারী ৮৮ জন, সীতাকুণ্ড ৫ জন, মিরসরাই ১৭ জন এবং সন্দ্বীপে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৪৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৯ এবং উপজেলায় ৬১৯ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন