২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৬ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১৩ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ২৩ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

শপিং ব্যাগ থেকে নবজাতকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ । ২:৩৭ দুপুর

সিরাজগঞ্জে অনাবাদি জমিতে পড়ে থাকা শপিং ব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার পৌর এলাকার জানপুর বটতলা এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জানপুর মহল্লান বটতলা বেইলী ব্রীজের উত্তরপাশের একটি অনাবাদি জমিতে শপিং ব্যাগে নবজাতকের লাশ দেখে এলাকাবাসী খবর দেয় থানায়। পরে ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।

লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন