২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৭ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১৪ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ২৪ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের দেহ ছিন্নভিন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ । ৩:২৯ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রঞ্জিত দাস (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এঘটনা ঘটে। নিহত রঞ্জিত দাশ উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার জেলে পাড়ার রাখাল সাধুর বাড়ির শ্রীদাম দাসের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম।

জানা যায়, জিপিএইচ ইস্পাত লিঃ এর রড তৈরী কারখানার ভিতর গ্যাস দিয়ে স্ক্র্যাপ লোহা কাটার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় ঘটনাস্থলে নিহত হয়। বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহুর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় রঞ্জিত দাশের দেহ।

লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন