২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৯ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

কন্যা সন্তানের পিতা হলেন তামিম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ । ১০:১৫ সকাল

পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের জনক হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি কার্ডে মেয়ের নাম লিখে খবরটি নিশ্চিত করেন তামিম।

পোস্ট করা কার্ডটি হলো হাসপাতাল বুমরুনগার্ড ইন্টারন্যাশনালের। যেখানে ‘আই এম এ গার্ল’ লেখা সম্বলিত কার্ডটিতে হাতে লেখা তামিমের মেয়ের নাম-মিস আলিশবা ইকবাল খান।

এর আগে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথম সন্তানের জন্ম দেন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দীকী। তামিম-আয়েশা দম্পত্তির সেই পুত্র সন্তানের নাম আরহাম ইকবাল খান। আর ২০১৩ সালের ২২ জুন দীর্ঘ দিনের প্রেমিকা আয়েশা সিদ্দীকীকে বিয়ে করেছিলেন তামিম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন