২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৯ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১৬ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ২৬ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ইন্তেকাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ । ১:০২ দুপুর

সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (৭০) ইন্তেকাল করেছেন। শুক্রবার রাত ৮টায় (বাংলাদেশ সময়) নিউইয়র্কের বাফালোর ইআরআই মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহে…রাজেউন)। আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে সাংসদ দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া, সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ শোক প্রকাশ করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন