২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৯ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১৬ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ২৬ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে মুক্তিযুদ্ধা আবুল কালাম এর মৃত্যুর খবর শুনে মারা গেলেন বন্ধু আবুল হোসেনও

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ । ৩:৫৫ বিকাল

সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর মৃত্যুর খবর শুনে তারই যুদ্ধকালীন বন্ধু বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেনও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। শনিবার সকাল ৯ টার সময় উপজেলার সৈয়দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায, সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ ও আবুল হোসেন দুইজনই এক সাথে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবনবাজী রেখে যুদ্ধে অংশ নেন। যুদ্ধ পরবর্তী সময়ের পর থেকে তাদের দুইজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় থাকে।

শুক্রবার রাতে বন্ধু আবুল কালাম আজাদ আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। শনিবার সকালে বন্ধুর মৃত্যুর খবর শুনার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়েন বন্ধু আবুল হোসেন। এসময় তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাত্তার মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে,এম আবু তাহের বিএসসি বলেন, তারা দুইজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। মুক্তিযুদ্ধা আবুল কালাম আজাদ মারা যাওয়ার খবর শুনে আবুল হোসেন হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন