২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩০ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ২৭ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তের মাঝে সহায়তা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান আল মামুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ । ৭:৩৫ রাত

গত শুক্রবার রাত তিনটায় সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামারা পাক্কা মসজিদ এলাকার জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবারে সহায়তা প্রদান করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন। রবিবার বিকালে তিনি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি, এবং শুকনাে খাবার বিতরন করেন।

এসময উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, চেয়ারম্যান মনির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসহাক, উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান, ভারপ্রাপ্ত সেক্রেটারী কাউন্সিলর বদিউল আলম জসিম, যুবলীগ নেতা আসলাম হাবীব, মোঃ ইসমাইল, ইউপি সদস্য খায়রুল হোসেন, ওমর ফারুক সোহেল, মাহবুবুল আলম, সিরাজুল ইসলাম, ওহিদুল আলম চৌধুরী, রোজিনা আক্তারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন