আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গঠনের লক্ষ্যে চট্টগ্রামের রাউজান পৌরসভায় অপচনশীল ময়লা আর্বজনা ক্রয় কার্যক্রম চলমান রয়েছে। রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর সার্বিক নির্দেশনায় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের এই কার্যক্রম সাড়া পেলেছে পৌর এলাকায়। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে অপচনশীল ময়লা আর্বজনার বস্তা জমা দিলেই মিলছে টাকা।ধারাবাহিক এই কর্মসূচির আওতায় ৩০ জানুয়ারি রবিবার সকালে রাউজান পৌরসভার কার্যালয়ের সামনে শতাধিক মানুষ থেকে নগদ অর্থের বিনিময়ে অপচনশীল ময়লা আর্বজনার বস্তা ক্রয় করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। মেয়রের হাত থেকে অর্থ পেয়ে খুশিমনেই বাড়ি ফেরেন হত দরিদ্র মানুষগুলো।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী নুরুল আলম, আসগর চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা আবু সালেক, সাবের উদ্দিন, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, আরমান সিকদার প্রমুখ ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ । ৭:৫১ রাত