২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৯ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

দুর্নীতির মামলা:মীর নাসির ও মীর হেলালের সাজা বহাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ । ৪:৪০ বিকাল

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছরের কারাদণ্ড ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের ৩ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

২০০৭ সালের ৬ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক।

এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন