২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩১ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ২৮ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে ১ মৃত্যুর দিনে করোনা শনাক্ত ৫৮৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২ । ৭:৫০ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৩৯৮ জন এবং উপজেলা পর্যায়ে ১৮৯ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ২১.২২। একই সময়ে করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল রবিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ২৭৬৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১৯ হাজার ৭১৪ জন। এর মধ্যে নগরে ৮৭ হাজার ২৭৭ জন এবং উপজেলা পর্যায়ে ৩২ হাজার ৪৩৭ জন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ২৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩১ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্ট ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৪৮১ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৫৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, ল্যাব এইড, এপিক হেলথ কেয়ার এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ২ জন, সাতকানিয়ায় ১১ জন, বাঁশখালী ৩ জন, আনোয়ারা ১৬ জন, চন্দনাইশ ৮ জন, পটিয়া ১৫ জন, বোয়ালখালী ১০ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ২৪ জন, রাউজান ২০ জন, ফটিকছড়ি ১৯ জন, হাটহাজারী ৩৬ জন, সীতাকুণ্ড ১২ জন, মিরসরাই ৫ জন এবং সন্দ্বীপে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৫৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩১ এবং উপজেলায় ৬২৪ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন