২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩১ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ২৮ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

আ.জ.ম নাছিরের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২ । ২:৫৫ দুপুর

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ৩১ জানুয়ারি, সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই নগরপিতার মা।

বার্ধক্যজনিত কারণে গত এক সপ্তাহ ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ আসরের পরে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন